• ঢাকা
  • সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৬

দাগনভূঞায় যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে হেদায়েত উল ইসলাম ওরফে ইকবাল (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মোমারিজপুর এলাকার মান্নানের নতুন বাড়ির দরজায় এঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয়রা বাড়ির সামনে সড়কে মোটরসাইকেলসহ তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর