
দাগনভূঞা প্রতিনিধি : চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। তিনদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন, দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লুৎফুল হায়দার ভূঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, মোঃ একরাম উদ্দিন ও মোঃ জাকির হোসেন।
গত ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে মাঠ ফসলে বৈচিত্র ও লাভ জনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে চাষ পদ্ধতি, বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় ধমনে আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারনা দেওয়া হয়। কৃষিকে প্রযুক্তি নির্ভর ও যান্ত্রিকীকরনে প্রশিক্ষণে ব্যাপক ধারনা দেওয়া হয়। এছাড়াও কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারে ব্যপক ধারণা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :