• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

সুবর্ণচরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে প্রান্তিক চাষীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : সুবর্ণচর উপজেলায় মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার “রাজ দরবার রেস্টুরেন্ট”-এ এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন অগ্রগামী প্রান্তিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি, বৈজ্ঞানিকভাবে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন- সুবর্ণচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান এবং কৃষিবিদ জহির হোসাইন। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের অফিসার (সেলস) রাসেল আহমেদ।

প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ, উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর