• ঢাকা
  • শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ জুন, ২০২৬

সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সুবর্ণচর উপজেলার থানার হাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক আব্দুল আউয়ালের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন এবং থানার হাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অভিভাবক সদস্য জাকির হোসেন সৈকত, সমাজসেবক জসিম উদ্দিন, আব্দুল খালেক, চর ওয়াপদা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলাউদ্দিন নুর, চর ওয়াপদা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকের হোসেন, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রানা, সাবেক ইউপি সদস্য জুয়েল মেম্বার, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, সাবেক সহ-সভাপতি ফরহাদ উদ্দিন সামী, সাবেক সাধারণ সম্পাদক ইভান জাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের সুনাম বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর