প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ জুলাই, ২০২৬

মেসি না সালাহ কে জিতবে, জানাল এআই

নিজ নিজ দলের সবচেয়ে বড় শক্তি দুজন। তাদের পায়েই তাকিয়ে থাকবে ভক্তরা। বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। ম্যাচের আগে পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

ম্যাচকে সামনে রেখে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের ফর্ম, অতীতের রেকর্ড, আক্রমণ ও রক্ষণভাগের কার্যকারিতা বিশ্লেষণ করে পূর্বাভাস দিয়েছে এআই। সেই বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ।

এআইয়ের হিসাবে, ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ শতাংশ। অন্যদিকে নির্ধারিত সময়ে মিশরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১২ শতাংশ।

সম্ভাব্য ফলাফল হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে আর্জেন্টিনার ২-১ গোলের জয়। বিশ্লেষণে বলা হয়েছে, বলের দখল, পাসিং এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখাতে পারে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনাকে জেতালেও মিসরকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না এআই। বিশেষ করে দ্রুত পাল্টা আক্রমণ এবং অধিনায়ক মোহামেদ সালাহর ব্যক্তিগত নৈপুণ্য যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন

  • . এর আরও খবর