প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৬

দাগনভূঞায় ১৫২তম স্কাউট লিডার বেসিক কোর্স শুরু

দাগনভূঞা প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল আয়োজিত ১৫২ তম স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের আইসিটি হলরুমে এ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম। স্কাউটস ফেনী জেলা সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও দাগনভূঞা উপজেলা স্কাউটসের সম্পাদক খিজির আহমেদ পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।

৫ দিনব্যাপী এ কোর্সে স্কুল ও মাদ্রাসায় ৪২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। রোববার (১২ জুলাই) কোর্স সম্পন্ন হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর