প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৬

বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব জাইরে-এমেরির

স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ফ্রান্সের তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরি। বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফ্রান্সের জাতীয় দলই দেশটির বৈচিত্র্য ও ঐক্যের প্রতিচ্ছবি।

রাহয় সম্প্রতি দাবি করেছিলেন, ‘ফ্রান্স দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই।’ আফ্রিকান ও অভিবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের উদ্দেশ্য করে করা এই মন্তব্য ইউরোপজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ফ্রান্সের সরকার, ফুটবল ফেডারেশন এবং স্পেনের বর্তমান সরকারের নেতারাও মন্তব্যটিকে বর্ণবাদী ও বিভাজনমূলক বলে নিন্দা জানিয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০ বছর বয়সী জাইরে-এমেরি বলেন, ‘আমরা সবাই ফ্রান্সের প্রতিনিধিত্ব করি। আমাদের দলে নানা পটভূমির খেলোয়াড় রয়েছে, আর এটাই আমাদের শক্তি। আমরা একসঙ্গে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পিএসজির এই মিডফিল্ডার আরও বলেন, ‘এ ধরনের মন্তব্য আমাদের প্রভাবিত করবে না। আমরা মাঠের খেলাতেই জবাব দিতে চাই।‘’

এই বিতর্কের জেরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেন, ‘ফরাসি হওয়া ত্বকের রং বা বংশের ওপর নির্ভর করে না। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোও রাহয়ের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও পরোক্ষভাবে বার্তা দেন, ‘বর্ণবাদ পরাজিত হোক।’

আরও পড়ুন

  • . এর আরও খবর