প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ আগস্ট, ২০২৬

দাগনভূঞায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় র‌্যাব পরিচয়ে উপজেলার বেকের বাজারের মাঈন উদ্দিন (৩৫) নামের ব্যবসায়ীর ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র।

সোমবার (২৪ আগষ্ট) সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

মাঈন উদ্দিন উপজেলার বেকের বাজারের মসজিদ রোডে মাঈন টেলিকমের স্বত্বাধিকারী। তার দোকানে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হয়।

জানা গেছে, ওইদিন সকালে ভুক্তভোগী মাঈন উদ্দিন দাগনভূঞা বাজারের ইসলামী ব্যাংক থেকে ২লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বেকের বাজার দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থানে পৌঁছালে র‌্যাব পরিচয়ে র‌্যাবের স্টিকার লাগানো ডাবল ক্যাবিন পিকআপে তাকে তুলে নিয়ে হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে সেনবাগের সেবারহাট নামক স্থানে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাঈন উদ্দিনকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, এঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। বিভিন্ন জায়গায় থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর