প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২৬

সংগীত শিল্পী নাফিসাকে উজ্জীবক আর্ট স্কুলের সংবর্ধনা

দাগনভূঞা প্রতিনিধি : নোয়াখালীর সংগীত শিল্পী নাফিসা খানম নিশুকে দাগনভূঞা উপজেলার উজ্জীবক আর্ট স্কুলের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে অত্র আর্ট স্কুলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উজ্জীবক আর্ট স্কুলের পরিচালক ও প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও মিদ্দার হাট একাডেমির প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন নাফিসার পিতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইকবাল হোসেন, আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল চন্দ্র ভৌমিক, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ফেনী জেলা সভাপতি আবুল কালাম আজাদ। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর