প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ অক্টোবর, ২০২৬

চরপার্বতী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবনিযুক্ত সভাপতিকে বরণ

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি শারাফাত আলী সোহাগকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক প্রদ্যুৎ চন্দ্র কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য একরামুল হক মিলন, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার আলম বায়তুল, নাছির মেম্বার, সাবেক সহসভাপতি ফারুক আলম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম মামুন, পূর্ব মেহেরুন্নেছা মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নুজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মাইন উদ্দিন, যুবদল নেতা জয়নাল আবেদীন মহিন, জসিম উদ্দিন, নুর ইসলাম, সাকিব, মামুন পাঠোয়ারী, ফখরুল ইসলাম একরাম, সাবেক ছাত্রদল সভাপতি নুর মোহাম্মদ মিষ্টার, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রাহাদ, শাহিন ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর