প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : সোনাপুর  জিরো পয়েন্টে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ ডাইমেনশন সড়ক নির্মাণ সহ একাধিক দাবীতে মানববন্ধন করেছে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় সোনাপুর জিরো পয়ন্টে মানববন্ধনের আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।
নোয়াখালী ব্যবসায়ী সমিতির পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপনের সঞ্চালনায় ও কার্যকরি সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন।

আরো বক্তব্য রাখেন,  নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক  হারুনুর রশিদ, সহসভাপতি দ্বিন মোহাম্মদ বাবুল, মাসুদ শাহীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তাহিদুর রহমান।

বক্তারা বলেন,  নোয়াখালীর, ৯ টি উপজেলাসহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের সড়ক এটি দীর্ঘ বছরেও   যানজট নিরসনে কোন উদ্যাগ গ্রহন করা হয়নি৷  যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।  ডাইমেনশন সড়ক নির্মাণ করতে হবে।

যানজটের কারণে অনেক মুমুর্ষ রোগী মারা যাওয়ায় ঘটনাও ঘটেছে,  সোনাপুর আশপাশে একাধিক স্থানেন কিশোর গ্যাংয়ের আড্ডা, ছিনতাইকারি, সন্ত্রাসী, মাদককারিদের আগাগোনা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান নোয়াখালী পৌর ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর