প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল গ্রেফতার

উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩ নম্বর পরকোট ইউনিয়ন সভাপতি ও এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পরকোট ইউনিয়নের মুন্সী রাস্তা এলাকায় চাটখিল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃত সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় বড় আকারে ইয়াবা কেনাবেচার সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর