
রিপোর্টার, মাইজদী : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মাইজদীতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ‘নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন’—এই বার্তা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির আশপাশ, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ।
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আয়োজন করে জেলা তথ্য অফিস, ও গণযোগাযোগ অধিদপ্তর।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :