প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ অক্টোবর, ২০২৬

এওজবালিয়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার, মাইজদী : সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে পুকুর থেকে রুবেল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ৮ নম্বর এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহের মিয়ার বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুবেল ওই বাড়ির আবু তাহের মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের তিন সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কীভাবে তিনি পুকুরে গেলেন এবং পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানানো হয়। একই সঙ্গে সদর থানায়ও বিষয়টি অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, রুবেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন। এটি দুর্ঘটনা, স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা-তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর