প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে শুরু ২ দিনব্যাপী ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসব

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসব’। নোবিপ্রবি সাইন্স ক্লাবের আয়োজনে এ উৎসবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

উৎসবে রয়েছে প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং কনটেস্ট, থ্রি মিনিট থিসিস, রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, ই-স্পোর্টস, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্স অলিম্পিয়াড, রোবট লাইন রেস, দাবা প্রতিযোগিতা ও ফটোগ্রাফি কনটেস্টসহ নানা আয়োজন।

আয়োজকরা জানান, উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, সৃজনশীলতা বিকাশ এবং গবেষণামুখী চিন্তাভাবনায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দুই দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর