
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরের খেজুরতলা বাজারে উদ্বোধন করা হয়েছে দেশী হাঁস ভুনা ঘর।
বেগমগঞ্জ উপজেলার খেজুরতলা বাজারের হোসেন টাওয়ারের নিচ তলায় দেশীয় হাঁসের ভুনা সহ ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর বিশেষ আকর্ষণ থাকছে কালো চালের পিঠা। পাশাপাশি প্রতি শুক্রবার রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন।
প্রতিষ্ঠানটি ‘দেশী হাঁসের আসল স্বাদ’ নিতে দেশীয় খাবারের ঐতিহ্য ও স্বাদকে ভোজন-রসিকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি সাজানো হয়েছে।
রেস্টুরেন্টটির অন্যতম ব্যতিক্রমী আয়োজন কালো চালের পিঠা। প্রচলিত খাবারের বাইরে ভিন্ন স্বাদের এই পিঠা খাবারপ্রেমীদের আকৃষ্ট করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া প্রতি শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন থাকায় স্থানীয়দের জন্য ভিন্নধর্মী খাবারের স্বাদ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
‘দেশী হাঁস ভুনা ঘর’ এর স্বত্বাধিকারী মোহাম্মদ মারুফ, নিলয় ও তানিম তাঁদের উদ্যোগে মিরওয়ারিশপুরের খেজুরতলা বাজারে গড়ে উঠেছে এই খাবারের প্রতিষ্ঠান।
দেশীয় হাঁসের ভুনা, কালো চালের পিঠা ও চট্টগ্রামের মেজবানের সমন্বয়ে প্রতিষ্ঠানটি স্থানীয় ভোজনরসিকদের কাছে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলতে চায়।
স্থানীয় পর্যায়ে দেশীয় ও ঐতিহ্যবাহী খাবারের এমন আয়োজন খাবার প্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কালো চালের পিঠা এবং প্রতি শুক্রবারের মেজবানের আয়োজন প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে পারে।
আপনার মতামত লিখুন :