প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬

চাটখিলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

উপজেলা সংবাদদাতা, চাটখিল: চাটখিল উপজেলার  ১ নং সাহাপুর ইউনিয়নস্থ সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বুধবার সকালে  শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াছিন বিল্লাহর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও ১ নং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার সভাপতি ও সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলম, পুরুষোত্তমপুর মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এবং  শিক্ষানুরাগী হাজী মো. সোলাইমান,
চাটখিল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক  লিয়াকত আলী,সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন সভাপতি মোঃ শাহেদ, সামাজিক সংগঠন মানুষ মানুষের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমরান হোসেন সোহাগ প্রমুখ। এসময় চেয়ারম্যানের পক্ষ থেকে শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও সমাজসেবক মো.সোলাইমান এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পড়ালেখা করে ভালো মানুষ হতে হবে এবং
দেশের কল্যাণে কাজ করতে হবে। আমাদের দেশে ভালো মানুষ ও দেশপ্রেমিক মানুষের বড়ই অভাব। তাই আজকের এই ক্ষুদে শিক্ষার্থীদের আগামীতে দেশের কল্যাণে কাজ করার  জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথি হাজী মো.সোলাইমান বলেন, শিশুরা কাদা মাটির মতো। তাদের যেভাবে তৈরি করবে সেইভাবে তৈরি হবে। তাই মা-বাবা ও শিক্ষকদের সমন্বয়ে আলোকিত শিশু তৈরি করা সম্ভব।

আরও পড়ুন

  • . এর আরও খবর