প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬

আজ সেনবাগে আসছেন পর্তুগালের প্রিন্স ও প্রিন্সেস থাকছে হেলিকপ্টারে অবতরণের আয়োজন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচেস অব কোয়েম্ব্রা) ও প্রিন্স দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স (ডিউক অব কোয়েম্ব্রা)। তাঁদের সফরকে ঘিরে সেনবাগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্যার শেখ আলিউর রহমান (KCR, KGOR, OBE), প্রতিনিধি দলের প্রধান ও গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতিষ্ঠাতা; স্যার আসিফ বাজওয়া (KCR, KCRC, GCST), পর্তুগাল ও পাকিস্তানের রাষ্ট্রদূত; ফারহান ফারহানি (KCR), যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (APPG) অন গ্লোবাল ফেয়ার পে চার্টারের কো-চেয়ার; মোহাম্মদ তাহির চৌধুরী, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগ প্রধান; মিসেস জাবিন চৌধুরী, শালিম আবস, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক এবং মিস কিস্পন থেপথেইন, মিসেস থাইল্যান্ড ওয়ার্ল্ড-২০২১।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান ও সংসদ সদস্য মোঃ বরকত উল্লাহ বুলুর।

আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় সেনবাগ উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হবে। প্রিন্স ও প্রিন্সেসসহ বিদেশি অতিথিরা হেলিকপ্টারযোগে সেনবাগ উপজেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সেখান থেকে গাড়িযোগে অনুষ্ঠানস্থলে যাবেন।

পর্তুগালের রাজপরিবারের সদস্যদের আগমন এবং আন্তর্জাতিক অতিথিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর