প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬

পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস কার্নিভাল অনুষ্ঠিত

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : মাইজদীতে উৎসবমুখর পরিবেশে পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজের ক্লাস কার্নিভাল অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.বি.এম. আব্দুল আলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে কার্নিভালের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, জেলার সভানেত্রী ও পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর রুমানা শারমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের মনোমুগ্ধকর আয়োজন সত্যিই প্রশংসনীয়। আগামী প্রজন্মের উদ্যম, মেধা ও নিষ্ঠাই একটি আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্রতিষ্ঠানের এডজুটেন্ট আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম. ইমরান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর