প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: সাবেক ছাত্র সংস্থা রংমালা দারুস সুন্নাহ মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯২৮ শিক্ষার্থীর অংশগ্রহণে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাকসুদ জামিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি ডা. ফখরুল ইসলাম ইমরান, প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্র সচিব মাওলানা শেখ ফরিদ, সংস্থার সাবেক সভাপতি জনাব মাস্টার আলাউদ্দিন, জনাব মাওলানা আবদুল খালেক, কার্যকরী কমিটির সদস্য জনাব সায়েম, জনাব জায়েদ এবং জনাব আকবর হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও বৃত্তি পরীক্ষা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতা করেন সংস্থার প্রায় শতাধিক সাবেক ছাত্রছাত্রী।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর