প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে বিএনপির জরুরি আলোচনা সভা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি শাহজাহানের

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ এবং দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার চরবাটা খাসের হাট ইনডোর স্টেডিয়ামে সুবর্ণচর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় জেলা বিএনপির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান নিজেদের মধ্যে বিদ্যমান দূরত্ব ও মান-অভিমান ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ ও এর সহযোগী নেতাকর্মীদের কথিত অপকর্ম ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে তিনি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর