
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ এনে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলর ৫ নং চর জুবলি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোস্তফা ফরহাদ ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দাবি করেন, আমি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আক্তার উদ্দিন শাহিনের কাছে স্লুইজগেট এলাকায় ৩১লক্ষ টাকার জমিন বিক্রি করি। এতে তিনি আমাকে ১২ লক্ষ টাকা দিয়েছে বাকি ১৯লক্ষ টাকা আমি দীর্ঘদিন ধরে আক্তার উদ্দিন শাহিন মেম্বারের কাছ থেকে পাওনা টাকা চেয়ে আসছি। কিন্তু তিনি পাওনা টাকা না দেওয়ার অজুহাত দেখিয়ে উল্টো তিনি আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন। এ ঘটনায় আমার ও আমার পরিবার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, পাওনা টাকা ফেরত পাওয়া এবং মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
তবে এই ব্যাপারে আক্তার উদ্দিন শাহিন মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মোস্তফা ফরহাদকে ৩১লক্ষ টাকা পুরাই দিয়েই জায়গা দখলে নিয়েছি, আমার কাছে সকল ডকুমেন্ট আছে।
আপনার মতামত লিখুন :