প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা প্রানী সম্পদ অফিসার মোহাম্মদ শাহ পরান, বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার মুহাম্মদ মিজানূর রহমান, সমাজসেবা অফিসার নাসিরুল্লাহ আল মাহমুদ, উপজেলা মৎস কর্মকর্তা মাসুমা আক্তার সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর