প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬

জ্বালাও-পোড়াও ও হত্যাকারীরা গুপ্ত বাহিনীর মতো আত্মপ্রকাশ করছে : বরকত উল্লাহ বুলু

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে, যারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে, তারাই আবার গুপ্ত বাহিনীর মতো আত্মপ্রকাশ করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আয়োজনে নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আম জনতা পার্টির সাধারন সম্পাদক তারেক রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকেই।

আমজনতার পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও আমরা বিচলিত নই। আমরা তার দেশে ফেরার অপেক্ষায় নয়, বরং ন্যায়বিচারের অপেক্ষায় আছি। জনগণের কাছে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে বেগমগঞ্জ একটি বিক্ষোভ মিছিল বের হাইওয়ে সড়ক প্রদক্ষিন করে  করে চৌমুহনী কাচারি বাড়ি গিয়ে শেষ  হয়।

বরকত উল্লাহ বুলু বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। যারা অতীতে জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা নতুন করে গুপ্ত বাহিনীর মতো আত্মপ্রকাশ করছে। তাদের এসব অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর