প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় আলোচনা সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় তালুকদারের সঞ্চালনায়, সুবর্ণচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চরজব্বর থানার ওসি তদন্ত শ্রী গণেশ রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কমিশনার ভূমি ছেন মং রাখাইন, সাংবাদিক কামাল চৌধুরী, সাংবাদিক মো. ইমাম উদ্দিন সুমন, আব্দুল বারী বাবলু, সাসছু উদ্দিনসহ সুবর্ণচর উপজেলার খামারি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকার সচেতন মহল।

আরও পড়ুন

  • . এর আরও খবর