
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সেনবাগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সেনবাগ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. আসাদুজ্জামান সওকীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর ফখরুল ইসলাম এবং খামারি সামছুর রহমান সুজন ও জোছনা আক্তার।
এ সময় স্থানীয় খামারি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশু-পাখির স্বাস্থ্যসেবা এবং প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :