প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬

সোনাইমুড়ী-চাটখিলে ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে সাংগঠনিক সভা

মোহাম্মদ  হানিফ, স্টাফ রিপোর্টার :: সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা এবং দুই পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সোনাইমুড়ীর আনোয়ারা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সভায় নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশে নাছির উদ্দিন নাছির বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন রকির সভাপতিত্বে সভায় যৌথ সঞ্চালনা করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর হোসেন সবুজ এবং পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন সজীব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রনি এবং দপ্তর সম্পাদক মহসিন রিয়াজ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার ও সদস্যসচিব কুতুব উদ্দিন সানিও উপস্থিত ছিলেন।

সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা এবং দুই পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় নেতাকর্মীদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর