
উপজেলা সংবাদদাতা, সেনবাগ :: সেনবাগ উপজেলার নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের শায়েস্তানগর গোলাপের নেছা তালিমুল কুরআন নূরানী মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মাদরাসা মাঠে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন লুৎফুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দেশবরেণ্য আলেম মুফতি ইউসুফ কাসেমী।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা আলী আজগর ফরিদী, মাওলানা নাজিরুল ইসলাম ও মাওলানা শরীফুল ইসলাম জিহাদীসহ বিশিষ্ট আলেমরা।
এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাদরাসার সেক্রেটারি খুরশিদ আলম স্বপন, সহসভাপতি মো. আক্তার হোসেন কামাল এবং সহসাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম শিবলুসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় আলোচনা ও কোরআনের বয়ানের মধ্য দিয়ে মাহফিলটি সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :