প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে কাশ্মিরি মালাই চা অ্যান্ড মিনি পার্ক রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জ উপজেলায় ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে কাশ্মিরি মালাই চা অ্যান্ড মিনি পার্ক রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বারিরহাট বাজারের দক্ষিণে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়েজ চেয়ারম্যান, দ্বীন ইসলাম, মিরওয়ারিশপুর ইউনিয়ন জামায়াতের আমির এম ইমাম উদ্দিন, সাবেক আমীর সাইফুল ইসলাম শামিম, স্টুরেন্টটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইউছুপ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আবদুল হান্নান বলেন, নতুন এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হওয়ায় আমরা আনন্দিত। এলাকার মানুষের জন্য মানসম্মত খাবার ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে। আমরা এর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে অতিথিরা নতুন এই রেস্টুরেন্টের সফলতা কামনা করেন। তারা বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য মানসম্মত খাবার ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে মিরওয়ারিশপুর ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলাম বলেন, এলাকায় নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক। উদ্যোক্তারা সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সুনামের সঙ্গে এগিয়ে যাবে।

রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইউছুপ বলেন, এলাকাবাসীর জন্য মানসম্মত খাবার ও মনোরম পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। ক্রেতাদের সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।

উদ্যোক্তারা জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবারের মান ও সেবার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় মানুষের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে তারা কাজ করবেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর