
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :: কবিরহাট উপজেলার ভুঁইয়ারহাট বাজারে ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ‘মানিক মিয়া স্পোর্টস এরিনা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অত্যাধুনিক এই ক্রীড়া কমপ্লেক্সটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আহব্বায়ক গোলাম মৌমিত ফয়সাল।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আবদুল বাছেদ হিরন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন,বাটইয়া বিএনপির সভাপতি জসিম উদ্দীন,বাটইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই স্পোর্টস এরিনায় রয়েছে উন্নতমানের টার্ফ মাঠ, ফ্লাডলাইট ব্যবস্থা, ড্রেসিংরুম এবং দর্শকদের বসার সুব্যবস্থা।
দিন-রাত যেকোনো সময় ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার উপযোগী করে মাঠটি তৈরি করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মৈমিত ফয়সাল বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
মানিক মিয়া স্পোর্টস এরিনা এই অঞ্চলের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং একটি মানসম্মত ক্রীড়া পরিবেশ উপহার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতে এখানে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে।
উদ্বোধন শেষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপভোগ করতে মাঠের চারপাশে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক ভিড় জমান।
আপনার মতামত লিখুন :