
চা শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার প্রতিষ্ঠা ও সকল বকেয়া পরিশোধ করুন
শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে চা শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার প্রতিষ্ঠা ও ভূমি অধিকার প্রতিষ্ঠা ও সকল বকেয়া পরিশোধ করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
আজ ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মানস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, চা শ্রমিক ১০ দফা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা আবদুল্লাহ কাফী রতন, জাতীয় শ্রমিক ফেডারেশন,
বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা এবং শ্রমিক নেতা সিলেট-মৌলবীবাজার এলাকার চা-শ্রমিক নেতৃবৃন্দ যথাক্রমে সবুজ তাতি,বিলাস ব্যানার্জি,জিতেন সবর,হৃদেশ মোদী, অজিত রায়,কৃষন্ দাস অনামিক,কমল চাষা,রতি লাল নায়েক,রন্জু নায়েক প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ” দ্রব্যমূল্যের লাগামের উর্ধ্বগতির এ সময়ে সরকার দীর্ঘ সময়ে সরকার দীর্ঘ ১৩ বছরের বেশি সময় পর চা শ্রমিকদের জন্য ১৭০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। অথচ চা-শ্রমিকসহ এ দেশের শ্রমিক সংগঠনসহ সকল মহলের দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ৫০০ টাকারদাবিতে আন্দোলনে এটা ইতিমধ্যেই গণদাবিতে পরিনত হয়েছে। ”
সমাবেশের দাবিনামা শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ে ই- মেইলযোগে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :