প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৪

জেলায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :জেলায় জলাবদ্ধতা নিরসন ও অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিপ্লব চৌধুরী,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল, খলিল উল্যা রাজু ও ওমর ফারুকসহ অনেকে।

এ সময়ে বক্তারা অভিযোগ করে বলেন,নোয়াখালীতে যেটা হয়েছে এটা বন্যা নয়,বরং এটা জলাবদ্ধতা। গত ১৬ বছরে বিগত সরকার দলীয় নেতাকর্মীরা অবৈধভাবে খাল দখল ও বিভিন্ন জায়গা দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। যার কারণে মানুষ জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে অবৈধ খাল উচ্ছেদ করে পানি চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানান। নচেৎ তারা ছাত্রজনতা ব্যবস্থা নিবেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর