প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৪

গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি:  কবিরহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জীবন দাস (১৮) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত জীবন পাহান (১৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শংকর পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবন বসুরহাট টু সোনাপুর সড়কে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যার দিকে উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন হাজী বাড়ির পুকুরে গোসল করত। শনিবার সন্ধ্যার দিকে সে কয়েকজন শ্রমিকের সাথে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য রাত পৌনে ৮টার দিকে পুকুরে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এস আই) হাবীবুর রহমান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর