প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বন্যার্তদের চিকিৎসা ও ঔষধ বিতরণ করছে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন

উপজেলা প্রতিনিধি, সেনবাগে : সেনবাগে ৬ শতাধিক বন্যার্ত অসহায় মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করেছে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন।
শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ওই চিকিৎসা ক্যাম্পন চলে বিকাল পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম ও এপেকর সার্বিক সহযোগিতায় এবং ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত চিকিৎসা ক্যাম্প চিকিৎসাসেবা প্রদান করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল( পিজি) হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার আতাউল্লাহ বিপ্লব , বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও ডাক্তার সালেহ আহমেদ

সোহেল , নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের লেকচারার ডাক্তার দীপন চন্দ্র মজুমদার, ডাক্তার সাদ্দাম হোসেন ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উএনও জিসান বিন মাজেদ, ক্যাপ্টেন নাওয়াজ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।

ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা মুঞ্জ।এসময় উপস্থিত ছিলেন লায়ন জসিম উদ্দিন, ফাউন্ডেশনের সেক্রেটারি ইসহাক সহ সকলকে, সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর