প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কল্যান সমিতির গ্রাহকদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া: উপজেলায় দ্বীপ কল্যান সমিতির গ্রাহকদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিলুপ্ত হওয়া দ্বীপ কল্যান সমিতির গ্রাহকদের নিয়ে গঠিত সংগঠনের সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারন সম্পাদক মো: রফিক উদ্দিন ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক ও সংগঠনের উপদেষ্টা মহি উদ্দিন সহ প্রায় শতাধিক সদস্য।

সমাবেশে বক্তারা জানান, দ্বীপ কল্যান বহুমূখী সমবায় সমিতি নামে একটি সংগঠন হাতিয়াতে গত ১০ বছর আগে তাদের কার্যক্র শুরু করে। হাতিয়ার বিভিন্ন অ লের লোকজন দ্বীপ কল্যান সমিতিতে সদস্য হয়ে টাকা স য় করেন। বিশেষ করে ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ সমিতিতে বেশি সম্পৃক্ত হয়।

প্রতিষ্ঠার পর এই সমিতি কয়েক বছর ভালো ভাবে কার্যক্রম পরিচালনা করেন। মানুষের লভ্যাংশ ও সঠিক ভাবে পরিষোধ করে। কিন্তু গত ৫ বছর আগে পরিচালকদের উদাসিনতায় এই সমিতি বিলুপ্ত হয়ে যায়। এতে অনেক গ্রাহক তাদের নিজেদের মূলধন হারিয়ে পথে বসার অবস্থা হয়।

পরে এই সমিতির কাছ থেকে গ্রাহকদের টাকা উদ্ধারের জন্য গ্রাহকরা নিজের একটি কমিঠি করেন। তাতে সভাপতি দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ ক ম আব্দুল্যাহ, সাধারন সম্পদক দেওয়া হয় নুরেজ্জামান ও কোষাধক্ষ হিসেবে দেওয়া হয় এ টি এম মহিউদ্দিনকে। তারা তিন জনই সমিতির কাছ থেকে প্রায় ৮লাখ টাকা উদ্ধার করে আত্মসাৎ করে। এতে ক্ষীপ্ত হয়ে গ্রাহকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ শেষে এই বিষয়ে শতাধিক গ্রাহক নৌ- কন্টিনজেন্টে গিয়ে একটি লিখিত অভিযোগ দেন।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর