• ঢাকা
  • বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৪

চাটখিল থানায় নতুন ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীর যোগদান

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।
তিনি চাটখিল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাগণ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

চাটখিল থানার নতুন ওসি হিসেবে যোগদান করায় মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীকে চাটখিল উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসী প্রত্যাশা করেছেন পুলিশ প্রশাসনের হারানো গৌরব পুনরুদ্ধারে নতুন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইতিপূর্বে মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিআইবি) জেলার পুলিশ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনকে ঢেলে সাজানোর কার্যক্রম অব্যাহত রেখেছেন।

জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি করে নতুনদের পদায়ন করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রশাসনের মাঠ পর্যায়ও চলছে নতুন পদায়ন কার্যক্রম

আরও পড়ুন

  • . এর আরও খবর