প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ অক্টোবর, ২০২৪

সোনাইমুড়ীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি,সোনাইমুড়ী :সোনাইমুড়ী থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ মো. ইব্রাহিম খলিল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস হত্যাকান্ড, অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাটসহ সহিংসতা কর্মকান্ডে জড়িত. আটককৃত চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে থানার ওসি।

জানা যায়, সোনাইমুড়ী থানার এসআই(নিরস্ত্র) মুহাম্মদ কাওসারুজ্জামান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ বুধবার গভীর রাতে বাইপাস বাসস্ট্যন্ড এলাকায় থেকে ইব্রাহিম খলিল (৩২)কে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ও পলাতক আসামী পরস্পর যোগসাজশে গত ০৫/০৮/২০২৪ তারিখ অনুমান ১৫:১৫ ঘটিকার সময় সোনাইমুড়ী থানায় অতর্কিত আক্রমন করে থানা হইতে অস্ত্র গুলি লুটপাট, অগ্নি সংযোগ, গুলি বর্ষণ, পুলিশ সদস্যদের হত্যা ও আহতসহ অগ্নি সংযোগ করে মর্মে স্বীকার করে।

তার দেয়া তথ্য মতে, বুধবার গভীর রাতে পৌরসভা ০৩নং ওয়ার্ডস্থ পাপুয়া গ্রামে অভিযান পরিচালনা করে আমিন উদ্দিন বেপারী বাড়ীর ফয়সালের বসত ঘরের কক্ষে কাঠের আলমিরার ভিতর হইতে ৫ টি ১২ বোর শর্টগানের কার্তুজ, ৩ টি ৩৮ এমএম শর্ট রেঞ্জ টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম খলিল মেম্বার ব্যাপারী বাড়ী) ০৫নং ওয়ার্ড, সোনাইমুড়ী পৌরসভা, থানা- সোনাইমুড়ী, জেলার নোয়াখালী বাসিন্দা।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে সোনাইমুড়ী থানাসহ অন্যান্য থানায় অস্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের আরো ৪টি মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ আগস্ট থানায় হামলা, লুটপাট,অগ্নিসংযোগ ও পুলিশ খুনের সাথে সে জড়িত।

আরও পড়ুন

  • . এর আরও খবর