প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১২ অক্টোবর, ২০২৪

কালো কোকিল – শাহজালাল সুজন

পরভৃত কোকিল থাকে
অন্যের বাসা জুড়ে,
গায়ের গড়ন কালো হলেও
কণ্ঠ মধুর সুরে।

ধুরন্ধর এক চালাক পাখি
সুযোগ বুঝে ডাকে,
কাকের মতো রয় না কভু
নিজের বাসার ফাঁকে।

সবুজ রাজ্যে উড়ে বেড়ায়
নেই তো কোন বাঁধা,
বাজ পাখিদের ঘুরায় বনে
দিয়ে নানান ধাঁধা।

পাখিরা সব ডানা মেলে
খুঁজে একটু ঠাঁই,
দখল করে কালো কোকিল
গ্রীন অরণ্যে পাই।

তারিখ- ১২/১০/২০২৪খ্রি.

আরও পড়ুন

  • . এর আরও খবর