প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০২৪

সোনাইমুড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের ডিউটিন বিতরণ

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী: নানামুখী জীবনসংগ্রামে দেশের মানুষের যখন নাভিশ্বাস ওঠার উপক্রম অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। সোনাইমুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন সহায়তা দিয়েছে ইতালি প্রবাসী হাজী আব্দুল হাই ফাউন্ডেশন।

সোমবার (২১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের হাজী আব্দুল হাই ফাউন্ডেশন এর নিজ বাড়িতে। ক্ষতিগ্রস্ত মাঝে এই ঢেউটিন বিতরণ করেন।পরে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ১ বান্ডেল ঢেউটিন প্রদান করেন তিনি। এ ছাড়া উপস্থিত অসহায়দের মাঝে আগামী দিনেও অর্থ সহায়তা প্রদান করা আশ্বাস দিয়েছেন

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং নদনা ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান কুতুব উদ্দিন সানি। তিনি বলেন এই ইউনিয়নে আব্দুল হাই এর মত আরো অনেক ধনবান ব্যক্তি আছেন আল্লাহ তাআলা তাদেরকে সেই পরিমাণ মানসিকতা দেন নাই। এই ইউনিয়নে তার মত অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে দান

করলে ইউনিয়নে কোন গরীব মানুষ থাকবে না। আমি যতটুকু জানি এ বন্য উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও বিতরণ করেছেন। এখন ২০জনের মধ্যে এক বান করে ঢেউটিন বিতরণ করেছেন। বিএনপির পক্ষ থেকে আব্দুল হাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ওমর শরীফ সোহাগ.ইউনিয়নের সাবেক সভাপতি ডাক্তার তাজুল ইসলাম .ইতালি প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আব্দুল হাই, বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব, আরো উপস্থিত ছিলেন বেলায়েত মেম্বার সওকত নেয়ামতুল্লাহ আলম মোহাম্মদ কানন ও জাহি প্রমুখ।

এর আগে বন্যার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত ১০০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আব্দুল হাই ফাউন্ডেশন এর । এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেবামূলক কাজ অব্যাহত থাকবে

আরও পড়ুন

  • . এর আরও খবর