প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪

ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্বিবদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এর আগে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। এদিকে সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সরকার মেনে নিচ্ছে না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক। সরকার যৌক্তিক সমস্যার সমাধান না করে আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা সড়ক অবরোধ করে জনগনকে ভোগান্তি দিতে চাই না। আমরা চাই আমাদের দাবি মেনে নিয়ে সরকার বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিশন গঠন করুক। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই।

এসময় শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানবো না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা ৩ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে- ১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

ঢাকা-কলেজ, ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়, ঢাকা-বিশ্ববিদ্যালয়, আন্দোলন, শিক্ষা-মন্ত্রণালয়৭ কলেজের শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন-টিউশন ফি মওকুফ স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু মাত্র একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর