
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা-গণহত্যা ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম।
সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ৪ দিনের রিমান্ডে
এর আগে জুলাই গণহত্যার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি প্রহরায় তাকে হাজির করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :