প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪

সেনবাগে ডিবি পুলিশে অভিযান ১ শত পিচ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সেনবাগ: সেনবাগে গোয়ন্দা পুলিশ ডিবি এক অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবা সহ জাবেদ হোসেন প্রকাশ সালমান (২২)নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সালমান দাগনভূইয়ার উপজেলার ২নং রাজাপুর ইউপির ৫নং ওয়ার্ডের লতিফপুর গ্রামের ফকির মিয়ার বাড়ির জাকের হোসেনের ছেলে।

সোমবার রাত ৯টার দিকে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি’র) একটি দল সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী সালমানকে গ্রেফেতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ১০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়র করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর