
উপজেলা প্রতিনিধি, কবিরহাট: কবিরহাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি সহ ০১ জন আসামী এবং কবিরহাট থানার নিয়মিত মামলায় ৩ জন আসামী সহ সর্বমোট ৪ জন আসামী গ্রেফতার করা হইয়াছে।*
মাননীয় পুলিশ সুপার, নোয়াখালী জনাব মোঃ আব্দুল্লাহ্ আল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোর্তাহীন বিল্লাহ এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহীন মিয়া, অফিসার ইনচার্জ, কবিরহাট থানা, নোয়াখালী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ মনির হোসেন, এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অদ্য ০৬/১১/২০২৪ইং তারিখ কবিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করিয়া ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি সহ আসামী ১। মোঃ সজীব হোসেন (৩০) পিতা-মৃত নুর আমিন প্রঃ নুর মিয়া, মাতা-রাহিমা খাতুন সাং- উত্তর ঘোষবাগ, ৯নং ওয়ার্ড (নুর মিয়ার নতুন বাড়ী), কবিরহাট পৌরসভা, থানা- কবিরহাট জেলা- নোয়াখালী এবং কবিরহাট থানার নিয়মিত মামলায় ৩ জন আসামী মামলা নং- ০৩, তারিখ- ০৬/১১/২০২৪খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড এর আসামী ১। মোঃ কালাম (৩২) পিতা-
জয়নাল, সাং- নরসিংহপুর (সিদ্দিক মাঝি বাড়ি), ০১নং ওয়ার্ড, ০৫নং চাপরাশিরহাট ইউপি, থানা-কবিরহাট, ২। মোঃ ওহাব (৪৪), পিতা- আতিক উল্যাহ, সাং- রামপুর, ০৫নং ওয়ার্ড, ৩। দোলোয়ার হোসেন (৪০), পিতা-সিরাজুল ইসলাম, সাং- রামপুর, ০৬নং ওয়ার্ড, উভয়থানা- কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীগন গ্রেফতার করা হয়। আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হইল।গ্রেফতার অভিযান চলমান আছে।
আপনার মতামত লিখুন :