প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৪

রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি।সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

আমাদের এজেন্ডা ব্যক্তিগত নয়, দেশের স্বার্থে: অর্থ উপদেষ্টা ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা তিনি বলেন, কিছু কৌশলগত কারণে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মাহফুজ আলমের পদমর্যাদা বাড়াতেই উপদেষ্টা করা হয়েছে। তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এর পরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর