প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭২ জনে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৮৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩১২ জন, খুলনা

বিভাগে ১৬০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ২৮ জন ও সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে বুধবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে ৪ হাজার ৯৫ জন চিকিৎসা নিচ্ছিলেন।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর