প্রকাশিত: ১৭ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৭ জুন, ২০২৩

হাতিয়ায় কর্মবিহীন‌ জেলেরা খাদ্য সহায়তা পেয়ে মহাখুশি 

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ২০,৩৪৮ জন জেলে বেকার সময়ে সরকারি খাদ্য সহায়তা পেয়ে  মহাখুশি। স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের সংখ্যা ৪৮৭৩ জন। এই‌ সকল জেলেদের মাঝে বেকার সময়কালীন সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৪১৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। দুই ধাপে এই সহায়তা প্রদান করা হয় ।

প্রথম ধাপে জেলেদের  পরিবার প্রতি মাসে ৪০ কেজি হারে ৪২ দিনের জন্য ৫৬ কেজি করে মোট‌ ২৭৩ মেট্রিক টন চাল  বিতরণ করা হয় এবং দ্বিতীয় ধাপে ২৩ দিনের জন্য ৩০ কেজি করে মোট ১৪৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে । এদিকে জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৪ হাজার ৩৭৫  জন জেলে কে ৭০০ মেট্রিক টন  চাল প্রদান করা হয়। পরিবার প্রতি মাসে ৪০ কেজি করে   ৪ মাসে মোট ৭০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে । এছাড়া ইলিশ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে বিরত থাকা অর্থাৎ মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় মানবিক সহায়তায় ১১ হাজার ১০০ জন জেলে পরিবারকে‌ পরিবার প্রতি ২৫ কেজি হারে ২৭৮ মেট্রিক টন প্রদান করা হয়।

চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষিদিয়া, ৮নং ওয়ার্ডের মোঃ গিয়াস উদ্দিন সহ কয়েকজন জেলে জানান নিষিদ্ধকালীন সময়ে উপজেলা মৎস্য অফিস থেকে খাদ্য সহায়তা পেয়ে থাকি। তাছাড়া নিষিদ্ধকালীন সময়ে আমরা (জেলেরা) সরকারি নিষেধাজ্ঞা মেনে চলি। উপজেলার সরেজমিন গিয়ে জেলেরা নৌকা মেরামত, জাল বুনন কাজে সময় কাটাচ্ছেন। এসকল জেলেরা কর্মবিহীন‌ সময়ে সরকারি খাদ্য সহায়তায় সুন্দর ভাবে তাদের জীবন যাপন করতে পেরে‌ মহাখুশি।

এবিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মানস‌ মন্ডল জানান সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখার জন্য সরকার বিভিন্ন ধাপে খাদ্য সহায়তা প্রদান করে থাকে। সরকারি সকল‌ বিধিবিধান মেনে তালিকা তৈরি করে ট্যাগ‌ অফিসার ও উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধির উপস্থিতিতে এ সকল খাদ্য সহায়তার চাল‌ বিতরণ করা হয়।

এছাড়াও জেলেদেরকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বিকল্প কর্মসংস্থানের জন্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প হতে এ অর্থ বছরে ৬০ জন গরিব ও দুস্থ জেলেদেরকে বকনা গরুর বাছুর বিতরন করা হয়েছে। অপরদিকে অনিবন্ধিত জেলেরা যাতে নিবন্ধনের আওতায় আসে এবং সর্বোচ্চ সংখ্যক জেলেরা যাতে সরকারি সহায়তা পেতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থেকে কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর