• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪

সেনবাগ বিদেশী মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে বিল্লাল
হোসেন (৩৯) ও ইমরান ফারুক প্রকাশ নিশান (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় বিল্লালের নিকট থেকে ১৪ বোতল বিদেশী মদ ও নিশানের নিকট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানাগেছে,শনিবার রাত ১০টার দিকে সেনবাগ থানা পুলিশ উপজেলার ফেনী- মহাসড়কের মোহাম্মদপুর ইউপির রাজারামপুর হরিমন্ডল রাস্তার মাথায় চেক পোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী করে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে এ সময় তার নিকট থকে ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে ।এসময় অভিযানের টের পেয়ে ইকবাল হোসেন

প্রকাশ উজ্জল নামের অপর মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেফতারকৃত বিল্লাল সিলেট মৌলভীবাজার ছিক্কা ইউপির দুর্গাপুর গ্রামের আবদুর রবের ছেলে।অপরদিকে ,জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড
কৃষ্ণরামপুর গ্রামের বালুর মাঠ হাউজিংয়ের ভাই ভাই ষ্টোরের ভিতরে অভিযান চালিয়ে মাদক কারবারি ইমরান

ফারুক প্রকাশ নিশানকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৩০পিস ইয়াবার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নিশান সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির ছাতারপাইয়া পশ্চিম পাড়া ১নং ওয়ার্ডের বক্স হাজ্বী বাড়ির মৃত
খলিলুর রহমানের ছেলে। উভয় ঘটনায় পৃথক মাদকের মামলা হয়েছে। গ্রেফতারকৃদের রবিরার সকালে
বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর