প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

সরকারি কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মুমিনুল হক ও সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা

নোয়াখালীর কথা ডেস্ক : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে জেলা সরকারি কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে মুমিনুল হক সভাপতি, আবদুর রহিম চৌধুরী সহ সভাপতি ও গোলাম মর্তুজা মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অপর সদস্যরা হলেন, মোঃ ফারুক ইসলাম ভূইয়া, মোঃ জিয়াউল হক চৌধুরী ও মোহাম্মদ সফি উল্যা।
শনিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সদস্য মোঃ মোজাম্মেল হোসেন ও মোঃ সফিউল আলম ৬ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির এ ফলাফল ঘোষণা করেন।

দুইটি প্যানেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অপর রবিউল ও উত্তম কুমার প্যানেলটির কেউ বিজয়ী হতে পারেনি।নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৮ জন। তার মধ্যে ১৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নোয়াখালী পৌরসভা মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

আরও পড়ুন

  • . এর আরও খবর