প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির পরিচালক হলেন নোবিপ্রবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি, নোবিপ্রবি : রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের (আরপিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদে মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ প্রেরিত এক পত্রে এ মনোনয়ন বিষয়ে জানানো হয়।প্রসঙ্গত, আরপিজিসিএল রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন পরিচালিত একটি বৃহৎ গ্যাস কোম্পানি যা তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। প্রতিষ্ঠানটি এলএনজি

সংক্রান্ত টার্মিনাল ডেভেলপমেন্ট, এলএনজি আমদানি, রিগ্যাসিফাই ও জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহকরণ, এনজিএল ও কনডেনসেট প্রসেসিং ও বিপণনসহ কনডেনসেট হ্যান্ডলিংসহ সিএনজিতে রূপান্তর সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর