
নিউজ ডেস্ক : সহকারী মুক্তিযুদ্ধা আবুল খায়ের চৌধুরীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৯০ সালের ২ ডিসেম্বর ৪৮ বছর বয়সে নোয়াখালী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ উপলক্ষে তাঁর পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
তাঁর জন্ম নোয়াখালী জেলার সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে। তাঁর পিতার নাম মহব্বত আলী, মাতার নাম ছামলা বেগম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
আবুল খায়ের চৌধুরী মুক্তিযুদ্ধে সহকারী মুক্তিযুদ্ধা হিসেবে কাজ করেন। এছাড়া তিনি আদমজী শ্রমিক নেতা ছিলেন।
আপনার মতামত লিখুন :